শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
কয়রার দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় বোরো আবাদে সেচের পানি সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় চাষিরা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের ৪ নম্বর কয়রা গ্রামের দেওয়ানখালী খালের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চাষিরা অভিযোগ করেন, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানখালী খালের ওপর নির্ভর করে আশপাশের প্রায় ২০০ বিঘা জমিতে বোরো আবাদ হয়েছে। কিন্তু সরকারি এ খালের ইজারাদার বিভিন্ন সময় পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করায় চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক ইয়াসিন আলী, আব্দুল্লাহ আল মামুন, রাকিবুল ইসলাম প্রমূখ।   

বক্তারা বলেন, ‘পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইজারাদার চাষিদের কাছ থেকে প্রতি বিঘায় ২ হাজার টাকা দাবি করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকরা।’

তারা আরও বলেন, ‘সরকার কৃষকদের সুবিধার্থে খালটি খনন করেছে এবং প্রতি বছর এই খালের পানির ওপর নির্ভর করেই নির্বিঘ্নে বোরো চাষ হয়ে আসছে। কিন্তু চলতি মৌসুমে হঠাৎ করে ইজারাদারের নানা অজুহাতে পানির প্রবাহ বন্ধ বা ব্যাহত হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছি।’

চাষিরা জানান, বোরো ধান ঘরে তুলতে এখন মাত্র একটি সেচের প্রয়োজন। এই শেষ সেচটি দিতে পারলে ভালো ফলনের আশা করছেন তারা। কিন্তু পানির অভাবে সেই সম্ভাবনা হুমকির মুখে পড়েছে। প্রতি বিঘায় প্রায় ১৪ হাজার টাকা ব্যয় করে চাষ করা এই ফসল নষ্ট হলে কৃষকদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।

এ অবস্থায় দ্রুত খালের পানির প্রবাহ স্বাভাবিক করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন চাষিরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কয়রা   দেওয়ানখালী খাল   ইজারাদার   চাষিদের মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close