রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে আব্দুল আলী ফিলিং স্টেশন মালিক কারাগারে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ দায়ে আব্দুল আলী ফিলিং স্টেশনের মালিক আবুল কাসেম বাবুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তী তাকে কাশিমপুর জেলা কারাগারে পাঠানো হয়।
   
সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান এ দণ্ড দেন। 

রোববার (৫ এপ্রিল) বাজেয়াপ্ত দ্রব্যের বিক্রয়মূল্যর সমুদয় টাকা গাজীপুর আদালত ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের সরকারি কোষাগার জমা দেওয়া হয়।
 
আব্দুল আলী ফিলিং স্টেশন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত।
 
এর আগে, গত ৩০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ডিজেল ও অকটেন অবৈধভাবে মজুদ করে রাখার প্রমাণ পায়। পরে ওই ফিলিং স্টেশন থেকে উদ্ধার করা হয় ২৭ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৪ হাজার ৮৬৯ লিটার অকটেন। অভিযুক্ত আবুল কাসেম বাবুল অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’-এর ৪৫ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

পরবর্তী জব্দকৃত উত্তোলন ও বিক্রয়যোগ্য ২৭ হাজার ৫১ লিটার ডিজেল সরকার নির্ধারিত প্রতি লিটার ১০০ টাকা দরে এবং ৪ হাজার ৮৬৯ লিটার অকটেন সরকার নির্ধারিত প্রতি লিটার ১২০ টাকা দরে বিক্রি করা হয়। যার মোট বিক্রয়মূল্য ৩২ লাখ ৮৯ হাজার ৩৮০ টাকা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   আব্দুল আলী ফিলিং স্টেশন   মালিক   কারাগার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close