শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গোকর্ণ এলাকায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও র‍্যাব-৯’-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়।

অভিযানে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেনসহ মোট ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গোকর্ণ এলাকার কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুতের পাশাপাশি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তা বিক্রির প্রমাণ পাওয়া যায়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে র‍্যাব সদস্যরাও অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ মজুতের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো হচ্ছিল। তাই সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে, বিশেষ করে মুদিদোকান, গ্যারেজ ও শ্রমিকদের আবাসস্থলে জ্বালানি তেল মজুত করছে—এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   জ্বালানি তেল জব্দ   ব্যবসায়ীকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close