শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
পত্নীতলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:৪২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, মেডিকেল অফিসার তরিকুল ইসলাম, আপু, মারুফসহ হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।

প্রতিবছর ৭ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠার স্মরণে এই দিবসটি উদযাপিত হয়।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য দিবস   বর্ণাঢ্য র‍্যালি   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close