সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেন। ছবি: প্রতিনিধি

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেন। ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪১) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। 

বুধবার (৮ এপ্রিল) ভোররাতে সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়লা জানান, বুধবার ভোররাতে ভোররাতে ৭-৮ জন বাংলাদেশি নাগরিক কাটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে আলী হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের ভারতের মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গুলির শব্দের প্রেক্ষিতে সকালে বিএসএফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। বিএসএফ জানিয়েছে, ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহটি ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে গত সোমবার (৬ এপ্রিল) একই সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও প্রাণহানির ঘটনায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম সীমান্ত   বিএসএফ   বাংলাদেশি নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close