শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সালথায় অবৈধভাবে পেট্রোল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির অভিযোগে এক টেলিকম ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং পেট্রোল জব্দ করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

গোপন তথ্যর ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ, সালথা থানার নেতৃত্বে বালিয়া বাজারে অভিযান চালিয়ে ১৯৩ লিটার পেট্রোল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, বালিয়া বাজারে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রি করার অপরাধে টেলিকম ব্যবসায়ী জুবায়ের হোসেন (২১) নামের এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা পেট্রোল সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “গভীর রাতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বিক্রির উদ্দেশ্যে পরিবহনকালে অভিযান পরিচালনা করা হয়েছে।”

মো. বায়েরের ভাষ্যমতে, ফরিদপুর সদরের ইবরাহীম ফিলিং স্টেশন হতে প্রতি লিটার ১৫০ টাকায় ১৯৩ লিটার পেট্রোল ক্রয় করে সালথা এলাকায় প্রতি লিটার ২০০ টাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে তাকে পথিমধ্যে আটক করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত পেট্রোল বাজেয়াপ্ত করা হয়।

তিনি বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে সচেতন মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সালথা   অবৈধ   পেট্রোল মজুদ   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close