শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে খুন
ফতুল্লায় শিশু সৈকত হত্যায় জড়িত জীবন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফতুল্লার কাশীপুরে শিশু সৈকত হত্যায় জড়িত জীবন (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে কাশীপুরের নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জীবন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সে পুলিশকে জানিয়েছে, সৈকতকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করার পর জানাজানির ভয়ে সৈকতকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে।

গত ৬ এপ্রিল বিকেলে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুরে হাশেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত বাড়ীর ভিতরে সৈকতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় নিহতের ভাই সজীব মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসেন কিশোর জীবন মিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফতুল্লা   গ্রেপ্তার   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close