সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাসের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদরাসা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরী। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিম।

বক্তারা বলেন, ‘দিনারপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশে হাফিজিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও একাধিক জামে মসজিদ থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করতে হয়। প্রায় ১৫টি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করায় দুর্ঘটনার আশঙ্কা সবসময় বিরাজমান।’

তারা আরও বলেন, ‘নিরাপদ পারাপার নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরি।’

মানববন্ধনে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close