রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নাটোরে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২
নিজস্ব প্রতিবেদক, নাটোর
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় ফ্রেন্ডস পেট্রোলিয়াম এজেন্সির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তেল নেওয়ার জন্য বাইকাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিরিয়াল নিয়ে স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলামের সঙ্গে এক বাইক চালকের কথাকাটাকাটি হয়।

এসময় একই এলাকার মোজাম্মেল বাবু তাদের থামাতে গেলে তার সঙ্গে জহুরুলের প্রথমে কথাকাটাকাটি হয়, পরে লাঠিসোটা নিয়ে মারামারি শুরু হয়।

এসময় দুজনই বাটামের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জহুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আহত অবস্থায় মোজাম্মেল বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সদর থানার ওসি মুনসুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাবুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পেট্রোল পাম্প   সিরিয়াল   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close