রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আশুলিয়ায় নারী পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর আশুলিয়া উপজেলায় রুকমা খাতুন (২২) নামের এক নারী পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশুলিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রুকমা জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়ের স্ত্রী। তিনি আশুলিয়া এলাকার ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাইপাইল বালুর মাঠ এলাকায় এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে নির্জন এই স্থানে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’’

এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া    নারী    পোশাক    শ্রমিক    মরদেহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close