সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জমিয়ত মহাসচিব
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহারউদ্দীন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে রান্নার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। 

এ সময় জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ‘‘অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে; এমন ঘটনায় আমি ব্যথিত। আজকে সরেজমিনে এসে সকলের মানবেতর জীবনযাপনের অবস্থা দেখে মর্মাহত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে হাড়ি-পাতিল, প্লেট, গ্লাস, বালতিসহ রান্নার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতে সুযোগ হলে তাদের আরও সহযোগিতা করব।’’

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো অন্যান্য সহযোগীদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ এপ্রিল) বিকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪টি পরিবারের প্রায় ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ডোমার    অগ্নিকাণ্ড    ক্ষতিগ্রস্ত    জমিয়ত    মহাসচিব    মঞ্জুরুল ইসলাম আফেন্দী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close