রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
তেল না পেয়ে লোকাল বাসে সংসদে এমপি সালাহউদ্দিন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৩১ পিএম
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী

“আটটি পাম্প ঘুরে তেল না পেয়ে যখন গাড়ি রেখে লোকাল গাড়িতে করে আমি সংসদে এসেছি”—এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন তিনি। পরে আজ বুধবার (৮ এপ্রিল) তিনি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

সালাহউদ্দিন আইউবী বলেন, “আমি তেল সংকটের জন্য ভাড়া করা একটি গাড়ি ব্যবহার করতাম সংসদে আসার জন্য। ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাব। কিন্তু ঢাকায় আটটি পাম্প ঘুরেও তেল না পেয়ে গাড়ি রেখে লোকাল বাসে করে আমি সংসদে এসেছি।”

তিনি আরও বলেন, “ঠিক সেদিন মাননীয় জ্বালানিমন্ত্রী বিবৃতি প্রদান করে বলেছিলেন, বাংলাদেশে নাকি তেলের সংকট নেই। আমি আশ্চর্য হয়েছি। আমি নিজে ঘুরে কী দেখে আসলাম আর এখানে এসে কী শুনলাম!”

সংসদ সদস্য বলেন, “আমি প্রায়ই গাজীপুর থেকে বাসে করে সংসদে আসি। সেদিন রাতের বেলা তেল না পেয়ে আমার গাড়ি রেখে লোকাল গাড়িতে তিন ঘণ্টায় গাজীপুরে গিয়েছি। রাস্তায় বিভিন্ন জায়গায় দেখেছি তেলের জন্য দীর্ঘ লাইন আর মানুষের আহাজারি। অথচ শুনলাম তেলের নাকি সংকট নেই।”

সালাহউদ্দিন বলেন, “কাপাসিয়াবাসী তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন। আমি জোর দাবি জানাচ্ছি, সরকার এই সংকট মেনে নেবে এবং সংকট উত্তরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। বিষয়টি এরকম—কাগজে আছে, গোয়ালে নেই। মন্ত্রী কাগজে বারবার বলেন সংকট নেই, অথচ তেলের সংকটের কারণে দেশ আজ বিপর্যস্ত।”

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  তেল    লোকাল    বাস    সংসদ    সালাহউদ্দিন    জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close