শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বানিয়াচংয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার তিন নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো ওই গ্রামের বাসিন্দা মো. লিটন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) ও ছেলে জুবায়ের মিয়া (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টার দিকে শিশু দুইটি বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।

দ্রুত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সামান্য অসাবধানতাই কেড়ে নিল দুইটি নিষ্পাপ প্রাণ। একসাথে দুই সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম; স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
 
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বানিয়াচং    পুকুর    ডুবে    শিশু    মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close