মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে পাম্পে বিশৃঙ্খলা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:২১ পিএম
মোবারক হোসেন

মোবারক হোসেন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম না মেনে তেল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

দণ্ডপ্রাপ্ত মোবারকের বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।

ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকেও ৫০০ টাকার তেল দেওয়ার পরেও তিনি লাইন থেকে মোটরসাইকেল সরাচ্ছিলেন না। তিনি আরও ৫০০ টাকার তেল দাবি করেন। নিয়মের বাইরে তেল দিতে অপারগতা প্রকাশ করলে পাম্প কর্তৃপক্ষের সাথে মোবারক হোসেনের কথা-কাটাকাটি বাঁধে। বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানকে অবগত করে পাম্প কর্তৃপক্ষ। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট পাম্পে গিয়ে ওই যুবককে বোঝানোর চেষ্টা করলে তিনি ইউএনওর সাথেও বাকবিতণ্ডা ও অশোভন আচরণ শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও গত ৬ এপ্রিল ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশনে তেল নিতে এসেও মোবারক নিয়মের বাইরে তেল নিতে গিয়ে পাম্প কর্তৃপক্ষ ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডায় জড়ান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “সরকারি বিধি মোতাবেক ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
 
সালাউদ্দিন বিশ্বাস বলেন, “দণ্ডবিধি ১৮৬০’-এর ১৮৮ ধারা মোতাবেক সরকারি কর্মচারীর যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। আইন অমান্য করে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।”

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ    পাম্প    বিশৃঙ্খলা   যুবক    কারাদণ্ড    জ্বালানি    ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close