সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
পুলিশে যোগ দিলেন ২০৯ এসআই
আধুনিক অপরাধ মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ আইজিপির
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘‘প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে সবসময় আধুনিক ও আপডেট রাখতে হবে।’’

বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি নবীন পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। সামনে যে পথ উন্মুক্ত হচ্ছে তা যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে তাদের প্রধান দায়িত্ব।’’

তিনি আরও বলেন, ‘‘জনগণের আস্থা ও ভালোবাসাই বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়াও নবীন কর্মকর্তাদের নৈতিক কর্তব্য। পুলিশ পেশা শুধু চাকরি নয়, এটি একটি সেবামূলক দায়িত্ব। সেবাই ধর্ম—এই মূলমন্ত্র ধারণ করে মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠার আদর্শে এগিয়ে যেতে হবে।’’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অধ্যক্ষ জিএম আজিজুর রহমান। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ। 

এছাড়া অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, নবীন এসআইদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  অপরাধ    মোকাবিলা    সতর্ক    আইজিপি    পুলিশ    এসআই  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close