শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সার্জেন্ট ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ
বাগেরহাটে কবরস্থান থেকে পিতার হাড়গোড় সরিয়ে জমি দখলের হুমকি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলায় জমি দখল, লাঞ্ছনা ও হুমকির গুরুতর অভিযোগ উঠেছে এক সার্জেন্টের বিরুদ্ধে। একই ব্যক্তির বিরুদ্ধে তার গর্ভধারিণী মাকেও লাঞ্ছিত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণখানপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম হারুনুর রশিদ দাবি করেন, তার শ্যালকের ছেলে ওমর ফারুক (সার্জেন্ট) অবৈধভাবে তার স্ত্রীর মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 

তিনি অভিযোগ করেন, ওমর ফারুক অতীতে তার সহযোগিতায় ঢাকায় থেকে পড়াশোনা করেছেন, কিন্তু বর্তমানে সে প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছেন এবং তাকে লাঞ্ছিত করছেন।

এদিকে অভিযুক্ত ওমর ফারুকের বিরুদ্ধে তার গর্ভধারিণী মা হাসিনা বেগমকেও লাঞ্ছিত, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

হাসিনা বেগম মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী।

ভুক্তভোগী হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী মারা যাওয়ার পর আমার ছোট ছেলে ওমর ফারুক আমাকে নানাভাবে নির্যাতন করছে। সে সেনাবাহিনীতে চাকরি করে, ছুটিতে বাড়িতে এলেই আমাকে হুমকি-ধমকি দেয়। কোনো ভরণপোষণ দেয় না, বরং আমার স্বামীর কবরস্থানসহ সম্পত্তি দখলের চেষ্টা করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “আমার ছোট ছেলে আমাকে জানিয়েছে, কবরস্থান থেকে আমার স্বামীর হাড়গোড় সরিয়ে জায়গা দখল করে নেবে।” 

ভুক্তভোগী ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “গর্ভধারিণী মায়ের সন্তানের বিরুদ্ধে এমন অভিযোগ সত্যিই দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কবরস্থান    পিতা    হাড়গোড়    জমি    দখল    হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close