রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে : ইসলামী আন্দোলন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পিএম আপডেট: ০৮.০৪.২০২৬ ১০:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্তরা বিপদে রয়েছেন উল্লেখ করে বাজার নিয়ন্ত্রণে সরকারকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ এই আহ্বান জানান।
 
বিবৃতিতে ইউনুস আহমাদ বলেন, ‘‘নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবজি, মুরগি, ভোজ্যতেল ও চিনিসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর। অনেক ক্রেতা দাম বেড়ে যাওয়ায় পছন্দের পণ্য বাদ দিয়ে তুলনামূলক কম দামের পণ্য কিনছেন। কেউ কেউ প্রয়োজনের তুলনায় কম পরিমাণে কেনাকাটা করছেন।’’

বিবৃতিতে নিত্যপণ্যের দামের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘‘সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৪০০–৪৩০ টাকায়; রোজায় যা ছিল ২৭০–৩০০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকায় এবং লেয়ার মুরগি ৩৪০–৩৫০ টাকায়। গরুর মাংসের কেজি এখন ৮০০ টাকা, যেখানে ঈদের আগে ছিল ৭৫০–৭৮০ টাকা। রুই, কাতলা ও তেলাপিয়ার দাম কেজিতে অন্তত ২০ টাকা বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে অন্তত ৫ টাকা। সবজির দাম ২০–৩০ টাকা বেড়ে শতকের ঘরে পৌঁছেছে। চিচিঙ্গা, ঝিঙে ও ধুন্দল ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হলেও বাজারে খুচরা বিক্রেতারা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন।’’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘‘দামবৃদ্ধির যথাযথ কারণ নেই। বরং সিন্ডিকেট, চাঁদাবাজি ও অতিমুনাফাখোরি মনোভাবের কারণে দাম বৃদ্ধি পায়। এতে সাধারণ মানুষকে কষ্ট করতে হয়। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বাজার তদারকি করুন; মজুতদারি ও সিন্ডিকেট করে কেউ যেন মূল্যবৃদ্ধি করতে না পারে সে ব্যবস্থা নিন। চাঁদাবাজি বন্ধ করুন এবং অতিমুনাফাখোরি ব্যবসায়ীদের লাগাম টেনে ধরুন।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  নিত্যপণ্য    মূল্যবৃদ্ধি    ইসলামী আন্দোলন    বিবৃতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close