শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিসহ গ্রেপ্তার পাঁচ
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযানে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি সাহেবাবাদ এলাকার মো. ইদ্রিস মিয়া (৮৫)। এ ছাড়া অন্যান্য আসামিরা হলেন—সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. মোতালেব (৩২), পরোয়ানাভুক্ত আসামি নাল্লা দক্ষিণপাড়া গ্রামের সুমন (২৬) এবং বড়ধুশিয়া (মধ্যপাড়া) এলাকার ইসমাইল হোসেন। অপর আসামি লাকসাম উপজেলার দুপচর এলাকার ইসমাইল হোসেন (৪০), যিনি ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত।

থানা সূত্রে জানা গেছে, অভিযানে মোট একজন সাজাপ্রাপ্ত, দুইজন জিআর পরোয়ানাভুক্ত, একজন নিয়মিত মামলা (ধর্ষণচেষ্টা) এবং একজন মোবাইল কোর্ট মামলায় দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া    শিশু    ধর্ষণ    মামলা    আসামি    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close