শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
হাতিয়ায় তিন হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের তিন হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।

রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুত করা তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ব্যতীত জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের দায়ে এ সময় দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত তেল লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

কোস্ট গার্ড জানায়, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে জনস্বার্থে তাদের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া    অবৈধ    ডিজেল    জব্দ    জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close