রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ওসমানীনগরে ২৮ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, চালক আটক
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বস্তা অবৈধ ভারতীয় জিরাসহ ট্রাকচালক মাঈন উদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাঈন গোয়াইনঘাট উপজেলার পাথনী এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বস্তা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৩৫ হাজার টাকা।

অভিযান চলাকালে পুলিশ জিরা বহনকারী ট্রাকটি জব্দ করে। এ ছাড়া অভিযানে অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে গেছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাজপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জিরা জব্দ করেছি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ওসমানীনগর    ভারতীয়    জিরা    ট্রাক    জব্দ   চালক    আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close