সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      
দেশজুড়ে
বগুড়া-৬ আসনে উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:০৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে সাতটায়। এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার এই ১৫০ টি ভোটকেন্দ্র রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি একেবারই কম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রধান দুই দলের প্রার্থীরা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। 

জানা যায়, শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ভোট দেন। সকাল পৌণে আটটায় জামায়াত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোটাধিকার প্রয়োগ করে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচন উন্নয়নের নির্বাচনের৷’ 
উন্নয়নের স্বার্থে সবাই ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান তিনি। 

সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহিউদ্দিন জানান, এই কেন্দ্রে ২৬৪৯ টি ভোটারের মধ্যে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ১৭০ টি ভোট পড়েছে।

সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ১৫০ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফজলুল করিম জানান, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১০ জন। এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি—এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া-৬ আসন   উপনির্বাচন   ভোট গ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close