শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একাধিক সড়ক দুর্ঘটনার ফলে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।

খবর নিয়ে জানা যায়, গত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের বিভিন্ন স্থানে কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় যা সময় বাড়ার সাথে সাথে গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। 

বর্তমানে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে গজারিয়া অংশের আনারপুরা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

কুমিল্লা থেকে ঢাকাগামী বাসের যাত্রী মহসিন মিয়া বলেন, ‘সকাল নয়টায় ভবেরচর এলাকায় এসে যানজটে পড়ি। এখন সকাল সাড়ে নয়টা বাজে এখনো মেঘনা ব্রিজের ওপর বসে আছি। কতক্ষণে ঢাকা পৌঁছাতে পারব জানি না।’

ঢাকাগামী আরেক যাত্রী আতাউর রহমান আক্ষেপ করে বলেন, ‘সকালে জরুরি কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় শেষ পর্যন্ত গন্তব্যে না গিয়ে বাসায় ফিরে যাচ্ছি।’

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, মহাসড়কের গজারিয়া অংশে কোনো সমস্যা নেই। মূলত সোনারগাঁ অংশে একাধিক দুর্ঘটনার কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে যা বর্তমানে গজারিয়া অংশেও বিস্তৃত। 

তিনি আরও বলেন, ‘শুনেছি দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close