রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
নোয়াখালীতে ট্রাক্টর চাপায় ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৫৪ পিএম আপডেট: ০৯.০৪.২০২৬ ২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টর চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারের চা দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মৌলভী বাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। যাত্রা পথে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দেয়। ওই সময় ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে জাহাঙ্গীর গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close