শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বগুড়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম লজু (৫০) ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (২২) বেকার। মাদক সেবনের জন্য প্রায়ই বাবা- মা'র সাথে ঝগড়া করতো। বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করতো। এ নিয়ে বুধবার রাতে বাবা-ছেলের ঝগড়া হলে রাত আড়াইটার দিকে শিপন মিয়া তার বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে শিপন মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close