শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
বড়লেখায় চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৪৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাহমুদ হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার( ৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, বুধবার (৮ এপ্রিল) রাতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে বড়লেখা উত্তর চৌমহুনা এলাকায় চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে মাদক কারবারি রাসেলকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় আসামির মোটরসাইকেল ও ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

আটককৃত মাহমুদ হাসান রাসেল (২৬) মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন বিওসি কেছরীগুল মধ্য ডিমাই-গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তিনজন ব্যক্তি মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম থেকে বড়লেখার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বুধবার রাতে বড়লেখা উত্তর চৌমহুনা এলাকায় চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি চালানো হয়।

চেকপোষ্ট চলাকালীন একটি মোটরসাইকেলকে থামার সিগনাল দিলে তা অমান্য করে পালানোর চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পুলিশ ফোর্সের সহায়তায় রাসেলকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি করে রাসেলের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২০টি প্যাকেট কালো পলিব্যাগের মধ্যে মোড়ানো ৪ হাজার পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সঙ্গে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মোটরসাইকেলও জব্দ করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে যে, সে এবং তার দুই পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল ও তার পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close