শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ মেলার আয়োজন করেছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে তাহমিনা আক্তার বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন একটি দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোর্তেজা এহসান, টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হুমায়ুন কবির প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী উপস্থাপন করে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন।

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, কুইজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   জাতীয় বিজ্ঞান   প্রযুক্তি সপ্তাহ   বিজ্ঞান মেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close