শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই পাইকারি বিক্রেতাকে জরিমানা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১৪’-এর যৌথ অভিযানে মেসার্স এনএন এন্টারপ্রাইজ ও মীম এন্টারপ্রাইজকে এ দণ্ড দেওয়া হয়। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিডস্টোর ও হবিরবাড়ী এলাকায় অভিযান পরিচালিত হয়। ওই দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে খুচরা বিক্রেতা ও ভোক্তাদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। 

অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম। উপস্থিত ছিলেন ময়মনসিংহ র‍্যাব-১৪’-এর সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম।

আব্দুস ছালাম বলেন, ‘দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে। এলপি গ্যাসের পাইকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রতিটি বাজারে অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   অতিরিক্ত দামে গ্যাস বিক্রি   পাইকারি বিক্রেতাকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close