শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
আশুলিয়ায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের বিশেষ অভিযানে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে ১০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে আশুলিয়া থানাধীন চারাবাগ (শিয়াল মার্কেট) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. সোহাগ (২৮) ও সুজন সর্দার (২৪)।

সোহাগের পিতা মৃত বাবুল মিয়া ও মাতা সেলিনা এবং সুজন সর্দারের পিতা মৃত রহিম সর্দার ও মাতা রোজিনা। তারা উভয়েই আশুলিয়ার চারাবাগ এলাকার বাসিন্দা।

তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১০ গ্রাম। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর ধারা ৩৬(১)’-এর সারনীর ৮ (খ)/৮ (ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তাররকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   হেরোইন   মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close