সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রামপালে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের ঝলক
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসি।

অনুষ্ঠানে তামান্না ফেরদৌসি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল স্থাপনের মাধ্যমে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনী তুলে ধরে। 

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল— রামপাল সরকারি ডিগ্রি কলেজ, সুন্দরবন মহিলা কলেজ, শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা, সগুনা মাধ্যমিক বিদ্যালয়, বড় কাটালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় ও গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  রামপাল    বিজ্ঞান    মেলা    শিক্ষার্থী    উদ্ভাবন    প্রকল্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close