সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ভালুকায় এস্কেভেটর জব্দ ও তিন করাতকল সিলগালা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ বন বিভাগের উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট এলাকায় অভিযান চালিয়ে একটি এস্কেভেটর (ভেকু) জব্দ ও তিনটি করাতকল সিলগালা করেছে বনবিভাগ ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া মৌজার সিএস ১২৬ দাগে বনভূমি থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এ ছাড়া বিভিন্ন এলাকায় অবৈধভাবে করাতকল বসিয়ে বনের গজারি ও আকাশমণি গাছ চেড়াই করে সৃজিত বাগান ও পরিবেশ ধ্বংস করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে বনবিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে একটি ভেকু জব্দ এবং তিনটি করাতকল সিলগালা করে।

আঙ্গারগাড়া বিট কর্মকর্তা নজরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভেকু ও সিলগালা করা করাতকলের বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “বন বিভাগের জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে আমরা ভেকুটি জব্দ করেছি এবং তিনটি অবৈধ করাতকল সিলগালা করেছি। পরিবেশবিরোধী এ ধরনের কর্মকাণ্ড রুখতে আমাদের অভিযান ভবিষ্যতেও চলবে।”

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা    এস্কেভেটর    করাতকল    বন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close