শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারীতে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ০৯.০৪.২০২৬ ৬:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক জামাতার বিরুদ্ধে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালমারা এলাকায় আব্দুল ওসমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শ্বশুর আব্দুল ওসমান বাদী হয়ে জামাতা ফরিদুল ইসলামের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে উপজেলার নামুড়ী পাড় এলাকার শরিফুল ইসলামের ছেলে ফরিদুল ইসলামের সাথে আব্দুল ওসমানের মেয়ে আছিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। 

অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই আরও যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ি বিভিন্ন সময় আছিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নিয়ে ইতিপূর্বে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।

সর্বশেষ গত ঈদুল ফিতরে আছিয়া বাবার বাড়িতে চলে আসেন। আছিয়ার বাবা আব্দুল ওসমান মেয়ের ওপর নির্যাতনের কথা চিন্তা করে তাকে আর পাঠাতে রাজি হননি। এরই জেরে বুধবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে না থাকার সুযোগে ফরিদুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে সেখানে চড়াও হন। 

স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি ঘরে ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

আব্দুল ওসমানের দাবি, এ সময় ফরিদুল ঘরের তালা ভেঙে নগদ ৩ লাখ টাকা ও ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে মোবাইল ফোনেও তিনি পরিবারের সদস্যদের হুমকি প্রদান করেন।

নির্যাতিতা আছিয়া বলেন, “বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও শাশুড়ি আমাকে নির্যাতন করতেন। আমার বাবা একজন ক্ষুদ্র কামার ব্যবসায়ী, তিনি এত টাকা কোথায় পাবেন? আমার স্বামী বিয়ের আগে অন্য এক মেয়ের সাথে সম্পর্কের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।”

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী    যৌতুক    শ্বশুরবাড়ি    হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close