রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাটখিলে আশঙ্কাজনক হারে বেড়েছে সহিংসতা, জনমনে আতঙ্ক
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ পিএম আপডেট: ০৯.০৪.২০২৬ ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরসহ নানা ঘটনাকে ঘিরে কয়েক দিনে নোয়াখালী জেলার চাটখিলে আশঙ্কাজনক হারে বেড়েছে সহিংসতার ঘটনা। সঙ্গে চলছে সংঘর্ষ, মালামাল ও নগদ টাকা লুট ও ভাংচুরের ঘটনাও ঘটছে। এসব সহিংস ঘটনায় এক যুবককে পিঠিয়ে হত্যা করে লাশে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। নারী, শিশু ও শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছে। গত কয়েক দিনের একাধিক সহিংসতার ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত চাটখিল থানা। রোববার (৫ এপ্রিল) রাতে বাড়ি থেকে নিখোঁজের তিন দিন পর পৌরসভার দৌলতপুর গ্রামের আলি পাটোয়ারী বাড়ির পারুক হোসেনের ছেলে দিন মজুর খোকনের (৩২) গলিত লাশ মন্ত্রীর পোল সংলগ্ন ঝোপ থেকে উদ্ধার করেছে পুলিশ। দুবৃর্ত্তরা খোকনকে হত্যার পর লাশে আগুন দিয়েছে- এমন অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। লোকজনের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

একইভাবে সোমবার (৬ এপ্রিল) বিকালে পূর্ব শত্রুতার জের হিসেবে মোহাম্মদপুর ইউনিয়নের রিয়াদ হোসেনের ছেলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর সাজেদুল ইসলাম রাফসানকে (৭) একা পেয়ে তার গলাচেপে ধরে পরে ধারালো ছুটি দিয়ে পেটের বাম পাশে আঘাত করে গুরুত্ব আহত করে। 

গত ২ এপ্রিল ছোটজীব নগর গ্রামের আলাউদ্দিন বেপারী বাড়ীর পাইপ মিস্ত্রি শহীদের ঘরে স্থানীয় সন্ত্রাসী হিমনের নেতৃত্বে ১০-১২ জন কিশোর গ্যাংয়ের সদস্য হামলা কলে। শহীদের স্ত্রী আসমা বেগত (৪৬) ও তার শিশু কন্যা সায়েমা আক্তারকে গুরুত্ব আহত করে। 

গত ১ এপ্রিল সকালে পাঁচগাঁও ইউনিয়নের ৯ নম্বর লামচর ওয়ার্ডের সাবেক মেম্বার তালতলা বাজারের ব্যবসায়ী জালাল আহমেদ (৬৫) বাড়ি থেকে বাজারে যাওয়ার সময়ে দুর্বৃত্তরা হামলা করে আহত করে। তার বাড়ি ভাঙচুর ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। 

গত ৩ এপ্রিল সকালে পরকোট ইউনিয়নের মেকরার চরে গ্রামের পালের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ঠিকাদার হোসনকে (৫০) গুরুত্ব আহত করেছে। গত শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মাদক কারবারীদের হামলায় মোহাম্মদপুর কালীরহাট বাজারে জসিম উদ্দিন (৫৬) গুরুত্বর আহত হয়। এছাড়া দুর্বৃত্তদের হামলায় রামনারায়নপুর গ্রামের আসাদুল আমিন মিঠু (৩৬), নাহারখিল গ্রামের ব্যবসায়ী ও স্থানীয় যুবদল নেতা হিরন (৪২), নোয়াখোলা গ্রামের আব্দুল মতিন (৪৮) গুরুত্বর আহত হয়। দুই গ্রুপের সংঘর্ষে খিলপাড়া বাজারে মামুন মোল্লা (৪৬) ও নিরব (২২)। একই ধরনের ঘটনা ঘটেছে বদলকোট ও মোহাম্মদপুরে। 

এসব ঘটনায় নির্যাতিতরা থানায় অভিযোগ করলেও পুলিশ আমলে না নিয়ে তদন্তের নামে এলাকায় গিয়ে স্থানীয় মাতব্বর দিয়ে শালিস করাচ্ছেএমন অভিযোগ উঠেছে। এতে করে নির্যাতিতরা আরো হয়রানির শিকার হচ্ছে এবং সহিংসতা বাড়ছে। 

এ সব সহিংতার ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার অভিযান ইত্যাদি অব্যাহত রয়েছে। অভিযোগগুলোর সত্যতার প্রমাণ পাওয়ার সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাটখিল   বেড়েছে সহিংসতা   জনমনে আতঙ্ক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close