শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
শেরপুরে শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজে বিদায় ও নবীন বরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

একদিকে বিদায়ের করুণ সুর আর অশ্রুশিক্ত চোখ, অন্যদিকে নতুনকে বরণ করে নেওয়ার আনন্দ—এই দুইয়ের এক অপূর্ব মেলবন্ধন প্রত্যক্ষ করল বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজ। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, ‘বিদায় মানেই শেষ নয়, বরং এটি এক নতুন দিগন্তের শুরু। এই বিদায় তোমাদের উচ্চতর শিক্ষার সোপানে পা রাখার এক বিশেষ মুহূর্ত। তোমরা এখান থেকে যে শিক্ষা ও আদর্শ গ্রহণ করেছ, তা যেন সারা জীবন তোমাদের পথ দেখায়। দেশের যোগ্য নাগরিক হয়ে তোমরাই এদেশের মুখ উজ্জ্বল করবে।’

মোহাম্মদ সিরাজ নতুনদের স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খান মো. জাহাঙ্গীর মুজিব এবং অভিভাবক সদস্য সাইদুল ইসলাম সৈয়দ। 

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং নৈতিক শিক্ষায় বলীয়ান হওয়ার আহ্বান জানান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ষষ্ঠ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ঊর্ধ্বতন শ্রেণির শিক্ষার্থীরা। অন্যদিকে, এসএসসি পরীক্ষার্থীদের মানপত্র পাঠ এবং স্মৃতিচারণের সময় মাঠজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী ও শিক্ষককে অশ্রুসজল নয়নে একে অপরের থেকে বিদায় নিতে দেখা যায়। 

বার্ষিক মিলাদ মাহফিলে দেশ, জাতি ও পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   শাহনাজ সিরাজ স্কুল অ্যান্ড কলেজ   বিদায়   নবীন বরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close