রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে দুই দিনের শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহযোগিতায় শিশুদের মধ্যে সচেতনতা, সৃজনশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারণা তৈরির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নীলফামারী শহরের নটখানা ডেনিস বাংলাদেশ লেপ্রিস মিশন মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক‍ (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র ।

সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত কর্মশালায় জেলার ২০ জন শিশু অংশ নেয়। 

অনুষ্ঠানে জ্যোতি বিকাশ চন্দ্র শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘শিশু সাংবাদিকতার ক্ষেত্রে সবার আগে পড়ালেখাকে গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি সমাজে সচেতনতামূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। শিশুদের মনন বিকাশে তথ্যসমৃদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের চোখে দেখা সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতা শিশুদের ভাষায়ে তুলে ধরার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী জেলার কোর্ডিনেটর ইনজামাম-উল-হক নির্ণয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সহসভাপতি ভূবন রায় নিখিল, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, ক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী।

মঞ্জুরুল আলম সিয়াম বলেন, ‘আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম প্রশিক্ষণ ছাড়াই। ধাপে ধাপে আমাদের শিখতে হয়েছে। এখন যে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটি এলাকার ও দেশের জন্য হ্যালো বিডিনিউজ ২৪ একটি মাইকফলক স্থাপন করেছে।’

ভূবন রায় নিখিল বলেন, ‘এই কর্মশালা তোমাদের সম্ভাবনার পথ খুলে দিবে বলে আমার বিশ্বাস। আশা করি, তোমরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ সম্পন্ন করবে। ভবিষ্যতে আমাদের দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করবে।’

মিল্লাদুর রহমান মামুন বলেন, ‘শিশু সাংবাদিকতা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিশুদের চিন্তাভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা সমাজের অনেক দেখা দিক তুলে ধরতে পারে।’
 
তাহমিন হক ববী অংশগ্রহণকারী শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে তার কবিতায় বলেছেন, ‘‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল। মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল’’।বিদ্রোহী ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামে লিখা এই কথাগুলো যেন আজ আমাদের সামনে বসে আছে সুন্দর মেধাবি এক চক্র। যে চক্র নতুন প্রজন্মের আগামী দিনের নক্ষত্র হয়ে জ্বলে উঠবে।’

কর্মশালায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী ফিচার সম্পাদক হাসান বিপুল প্রশিক্ষণ দেন। তিনি শিশুদের সংবাদ লেখার প্রাথমিক কৌশল, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, ছবি ও ভিডিওর ব্যবহার এবং নৈতিকতার বিভিন্ন বিষয়ে হাতে- কলমে প্রশিক্ষণ দেন।

প্রথম দিনের কর্মশালা শেষে শিশুরা জানায়, সাংবাদিকতা শুধু খবর লেখা নয়, এটি সত্য তুলে ধরা এবং সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে মানুষের সামনে উপস্থাপন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কর্মশালা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   শিশু সাংবাদিকতা   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close