রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভেড়ামারায় পাঁচতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচ তলার ছাদ থেকে পড়ে রুবেল (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার রথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিসপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ওই ভবনে রাজমিস্ত্রির সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা বেগম একাডেমির সামনে গোলাম রহমান খানের নির্মাণাধীন ভবনে কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা (সেফটি) ছাড়াই কাজ করছিলেন রুবেল। কাজ করার সময় হঠাৎ তিনি পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘এ বিষয়ে নিহতের মামা শাহজাহান আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা    নির্মাণ    শ্রমিক    মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close