রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়া-৬ উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা চলছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে। তবে উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিলে কম।

১৫০ টি কেন্দ্রেের মধ্যে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ১২৫ কেন্দ্রের তথ্যানুযায়ী, ভোট পড়েছে ৩৪ শতাংশ।

নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণ চলাকালে জামায়াত প্রার্থী সংবাদ সম্মেলন করে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুরাহা না করারও অভিযোগ তোলেন তিনি। এছাড়াও রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। 

তবে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কথা তুললেও আবিদুর রহমান সোহেল ভোট না ছাড়ার ঘোষণা দেন এবং শেষ পর্যন্ত ফলাফল নিয়ে বাড়ি ফেরার কথা জানান। 

রির্টানিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘জামায়াত প্রার্থী যখন যে অভিযোগ করেছেন তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন।  মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘শান্তিপূর্ণ ও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।’
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া-৬   উপনির্বাচন   ভোট গ্রহণ   গণনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close