রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফুটপাত দখলমুক্ত করতে শ্রীমঙ্গল পৌরসভার উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় ফুটপাত দখলমুক্ত ও শহরের সৌন্দর্যবর্ধনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।  

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

মো. জহিরুল ইসলাম বলেন, ‘ফুটপাত ও সড়ক দখল করে বসানো অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনসাধারণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। এমপি মুজিবুর রহমান চৌধুরী মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ফুটপাত দখলমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলবে।’
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল পৌরসভা   ফুটপাত দখলমুক্ত   উচ্ছেদ অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close