রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কটিয়াদীতে শিশুর ওপর সৎমায়ের বর্বর নির্যাতন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:০১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সৎমায়ের অমানুষিক ও পাশবিক নির্যাতনে সোহা মনি নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। বর্তমানে শিশুটি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের উত্তর চটান এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে শিশুটির ওপর নির্যাতনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, লোহাজুরী ইউনিয়নের সাইফুল ইসলামের ছোট মেয়ে সোহা মনির ওপর তার সৎমা মরিয়ম দীর্ঘদিন ধরেই বিমাতাসুলভ আচরণ করে আসছিলেন। ঘটনার দিন রাতে এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। শিশুটির বাবা বাজার থেকে ফিরতে দেরি করার সুযোগে মরিয়ম শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে। মেঘের গর্জনের আড়ালে শিশুটির আর্তচিৎকার ঢাকা পড়ে যায়। নির্যাতনে শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশ ক্ষতবিক্ষত হয়ে গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সৎমা মরিয়ম পলাতক রয়েছেন। 

এ ঘটনায় শিশুটির বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবেশীরা জানান, ঘর থেকে প্রায়ই শিশুটির কান্নার আওয়াজ পাওয়া যেত, কিন্তু ভেতরে ঢুকতে বাধা দিতেন অভিযুক্ত নারী।

শিশুটির বাবা সাইফুল ইসলাম বলেন, ‘‘আমি বাড়ি ফিরে দেখি আমার কলিজার টুকরাটি ব্যথায় কাতরাচ্ছে। সৎমা তাকে বোঝা মনে করে এমন পৈশাচিক কাজ করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’’

লোহাজুরী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম কাজল এই ঘটনাকে ‘বর্বর’ বলে আখ্যায়িত করেছেন। 

এলাকাবাসীর পক্ষে সমাজসেবক আব্দুর রশিদ দৌলতও দোষীর দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেছেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘‘অভিযোগটি মামলা হিসেবে প্রক্রিয়াধীন রয়েছে। আমরা গত রাতেও অভিযুক্তকে ধরতে ছয়টি বাড়িতে অভিযান চালিয়েছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ও বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কটিয়াদী    শিশু    সৎমা    নির্যাতন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close