রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে রাঙাপানি চা বাগানে শ্রমিকদের হামলা, জিএমসহ আহত ১০
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙাপানি চা বাগানে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষের কারণে হামলার ঘটনা ঘটেছে। বাগানের একটি মেশিন অন্য বাগানে সরানোর চেষ্টা করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বাগানের মহাব্যবস্থাপক (জিএম) কাজী মো. ইরফান উল্লাহ ও ব্যবস্থাপক উৎপল বিশ্বাসসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শ্রমিকরা বাগানের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে জিএমের গাড়িসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত করে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাঙাপানি চা বাগানের কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন বাগানের কারখানা বিভিন্ন কারণে বন্ধ থাকলেও সম্প্রতি মালামাল অন্যত্র সরানোর চেষ্টা শুরু করলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। 

শ্রমিকদের দাবি, কারখানা বন্ধ থাকলেও মেশিন ও সরঞ্জাম অন্যত্র নেওয়া যাবে না, পাতা বাগানেই প্রক্রিয়াজাত করতে হবে।

ঘটনার সময় শ্রমিকরা কার্যালয়ের সামনে সমবেত হয়ে প্রতিবাদ সভা আয়োজন করেন। বাগানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্যালয়ে ঢুকলে শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। পরে পঞ্চায়েত নেতারা ও পুলিশ পরিস্থিতি শান্ত করেন এবং উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝি দূর হয়।

রাঙাপানি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি নব কুমার ত্রিপুরা বলেন, ‘বাগানের মেশিনারি অন্য একটি বাগানে সরানোর চেষ্টা প্রতিহত করার জন্য আমরা শ্রমিকদের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মালিকপক্ষ এক মাসের মধ্যে আমাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে।’

উৎপল বিশ্বাস বলেন, ‘পরিস্থিতি আপাতত শান্ত। আমরা ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করবো।’

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে ছিল। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   রাঙাপানি চা বাগান   শ্রমিকদের হামলা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close