শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী। অভিযানে তোফায়েল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন।

অভিযানে র‍্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সহযোগিতা করে।

মুহিবুল্লাহ আকন বলেন, ‘‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত প্রতিরোধে প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। তোফায়েল ট্রেডার্সে সাড়ে আট হাজার লিটার ভোজ্য তেল মজুতের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা প্রতিরোধে এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল    ভোজ্য    তেল    মজুত    জরিমানা    সয়াবিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close