শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মদনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৬ ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার শফি, জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন, ইদ্রিস মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, একাডেমিক সুপার ভাইজার জোসনা বেগম।

মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। 

বক্তারা বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করে তুলতে সহায়ক হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মদন উপজেলা   জাতীয় বিজ্ঞান   প্রযুক্তি সপ্তাহ   পুরস্কার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close