শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
স্ত্রীর পরকীয়ার অভিযোগে যুবকের আত্মহত্যা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী পৌরসভার নিউ মার্কেট এলাকার এক ব্যবসায়ীর ছেলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে মেহেদী আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী পটুয়াখালী পৌরসভার নিউ মার্কেট এলাকার পরিচিত ব্যবসায়ী ‘আরিফ ভবন’-এর স্বত্বাধিকারীর ছেলে আরিফের ছেলে। ঘটনাটি ঘটার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

মেহেদীর বন্ধু ও ঘনিষ্ঠজনদের দাবি, পারিবারিক অশান্তি এবং স্ত্রীর পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এসব বিষয় সহ্য করতে না পেরে চরম হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তারা অভিযোগ করেন। 

তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আত্মহত্যার খবরে স্থানীয় ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্ত্রীর পরকীয়া   যুবকের আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close