শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
৫০ বছর পর দেনা শোধ করলেন যাত্রী, রেলকে দিলেন ২০ হাজার টাকা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৪৬ এএম
মফিজুল ইসলাম। ছবি: প্রতিনিধি

মফিজুল ইসলাম। ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে প্রায় পাঁচ দশক আগে ট্রেন ভাড়া না দিয়ে যাতায়াতের দায় অবশেষে শোধ করলেন মফিজুল ইসলাম (৬২)। তিনি রেলওয়ের কাছে ২০ হাজার টাকা জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে খোলা কাগজকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান।

জানা যায়, শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম কিশোর বয়সে জীবিকার তাগিদে কাঁঠাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ থেকে ১৯৭৮ সালের দিকে তিনি শ্রীপুর থেকে ঢাকায় ট্রেনে কাঁঠাল পরিবহন করতেন। সে সময় অনেক ক্ষেত্রেই টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত করেছেন।

মফিজুল ইসলাম বলেন, ‘দুই-তিন বছর টিকিট ছাড়া যাতায়াত করেছি। অনেকদিন ধরেই মনে হচ্ছিল, রেলকে তার পাওনা ফেরত দেওয়া উচিত। শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় এই টাকা পরিশোধ করেছি।’

গত ২৮ মার্চ বিশেষ রশিদের মাধ্যমে তিনি ২০ হাজার টাকা রেলওয়ে কোষাগারে জমা দেন। একসঙ্গে এত টাকার টিকিট ইস্যু না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করা হয়।

স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘তার এই উদ্যোগ সত্যিই অনুকরণীয়। দীর্ঘদিন পর নিজের ভুল স্বীকার করে দায়মুক্ত হওয়ার এমন মানসিকতা বিরল।’

তিনি আরও জানান, টাকা গ্রহণের পর তা অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি দেশের যেকোনো রেলস্টেশনে একই প্রক্রিয়ায় বকেয়া ভাড়া পরিশোধ করা সম্ভব বলেও জানান তিনি।

দীর্ঘদিন পর নিজের দায় স্বীকার করে তা পরিশোধের এই ঘটনা এলাকায় সততা ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দেনা শোধ   রেল   যাত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close