রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বাউফলে ৪০ পিস ইয়াবাসহ এসএসসি পরীক্ষার্থী আটক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ৪০ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন (১৬) উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল মৃধার ছেলে। তিনি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাউফল থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান ও রবিন হাসপাতাল এলাকায় গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সুজন একটি প্যাকেট পাশের কবরস্থানের দেয়ালের দিকে ছুড়ে ফেলে। এতে সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়।

পরে কাগজে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়।

স্থানীয় এক চা দোকানি জানান, সুজনের সঙ্গে আরও দুইজন ছিল। তারা আগেই সেখান থেকে চলে যায়। পরে সুজন একা বসে চা ও সিগারেট খাচ্ছিল।

বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম রাজ্জাক জানান, আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাউফল   এসএসসি পরীক্ষার্থী   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close