শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
ভেড়ামারা হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি ৫ শিশু
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে এ পর্যন্ত মোট ৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমানে ২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডা. আফছানা মিমি জানান, হামের রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালেই আলাদা আইসোলেশন ব্যবস্থা রয়েছে। সেখানে একটি মেডিকেল টিম গঠন করে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘হামের লক্ষণ নিয়ে মোট ৫ জন শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে ২ জন শিশু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।’

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close