শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
৫০০ টাকার পেট্রল পেতে ৩০০ টাকা বাড়তি খরচ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় পেট্রল সংকটের কারণে ৫০০ টাকার জ্বালানি তেল পেতে অতিরিক্ত ৩০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে বাইকারদের। রাতভর লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে গাংনীর রুপক ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ লাইন। অনেকেই আগের দিন সন্ধ্যা বা রাত থেকেই লাইনে অবস্থান করছেন।

সহড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা বাইকার সাইফুল ইসলাম জানান, রাত ১টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। সকাল থেকে নাস্তা করেছি, এখন দুপুর হয়ে যাচ্ছে। সামনে প্রায় ২০০ মোটরসাইকেল রয়েছে। কখন তেল পাব জানি না। ৫০০ টাকার পেট্রল নিতে এসে ৩০০ টাকা খরচ হয়ে গেছে। আমাদের এই কষ্ট কি সরকার দেখে না?

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টায় ফিলিং স্টেশন চালু হওয়ার আগেই লাইনে থাকা বাইকারদের নাস্তা সারতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই দুপুরের খাবারও সেখানেই খাচ্ছেন।

বাইকারদের এই ভিড়কে কেন্দ্র করে ফিলিং স্টেশন এলাকার আশপাশে গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান। খিচুড়ি, সাদা ভাত, মাছ ও ডিমের তরকারি দিয়ে খাবার বিক্রি করছেন স্থানীয় বিক্রেতারা। এছাড়া কলা, পাউরুটি, ফুচকা ও ঝালমুড়ির দোকানও বসেছে সড়কের পাশে।

অস্থায়ী হোটেল ব্যবসায়ী কফিরুল ইসলাম জানান, তিন দিন আগে থেকে এখানে হোটেল দিয়েছি। দিনরাত বেচাকেনা হচ্ছে। সকালে খিচুড়ি-ডিম, দুপুরে ভাত, মাছ, ডিম ও সবজি বিক্রি করছি। বিক্রি ভালোই হচ্ছে।

রুপক ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, গত রাতে ৩ হাজার লিটার পেট্রল এসেছে। সকাল ৮টা থেকে দেওয়া শুরু হয়েছে। এতে প্রায় ৬০০ মোটরসাইকেলকে তেল দেওয়া সম্ভব। তবে লাইনে হাজারের বেশি বাইক রয়েছে।

স্থানীয়দের মতে, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close