রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: অর্থমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনৈতিক দুর্ব্যবস্থাপনা ও টাকা পাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।

তিনি বলেন, ‘শুধু বাজেট ঘাটতি বৃদ্ধি পায়নি, এর গুণগত মান নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। অনেক প্রকল্পে যথাযথ যাচাই-বাছাই করা হয়নি, বিশেষ করে মেগাপ্রকল্পগুলোতে প্রত্যাশিত সুফল জনগণ পায়নি।’

মাথাপিছু আয় নিয়েও বিতর্ক রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতির কারণে দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে।’

সরকার অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ২০৩৪ সাল   ট্রিলিয়ন ডলারের অর্থনীতি   অর্থমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close