রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
চাটখিলে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ২ যুবদল নেতা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:২৫ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ২:২৬ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় সন্ত্রাসী হামলায় ফয়েজ মোল্লা (৩২) ও কামাল হোসেন (৪৫) নামে দুই যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৃথক ঘটনায় তারা হামলার শিকার হন।

জানা যায়, শংকরপুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে ফয়েজ মোল্লা নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ফয়েজ মোল্লা এলাকায় বিভিন্ন অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। এ কারণে একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ছোটজীবনগর গ্রামের দুলাল মেম্বারের বাড়ির আব্দুর রবের ছেলে কামাল হোসেন পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close