শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বান্দরবানে জ্যোতির্বিজ্ঞানে শিক্ষকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:৩৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানে শিক্ষার্থীদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে শিক্ষকদের জন্য ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল এস্ট্রোনোমিকাল ইউনিয়নের অফিস ফর অ্যাস্ট্রোনমি এডুকেশন ও অফিস ফর অ্যাস্ট্রোনমি আউটরিচের বাংলাদেশ টিম এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের দক্ষতা বাড়াবে এবং তারা শিক্ষার্থীদের মধ্যে আধুনিক বিজ্ঞান জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সৌরজগৎ, সূর্যের গতিবিধি, পৃথিবীর অবস্থান, বিভিন্ন গ্রহ ও আকাশ বিষয়ক ধারণা দেওয়া হচ্ছে।

এছাড়া হাতে-কলমে সেশন হিসেবে পকেট সোলার সিস্টেম তৈরি, চাঁদের দশা পর্যবেক্ষণ, সূর্যঘড়ি নির্মাণ, মাধ্যাকর্ষণ (স্পেসটাইম) প্রদর্শন, প্যারালাক্সের মাধ্যমে দূরত্ব নির্ণয় এবং স্টেলেরিয়াম সফটওয়্যার ব্যবহার করে রাতের আকাশ ও নক্ষত্রমণ্ডল চেনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেবসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা অর্জিত জ্ঞান নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেবেন, যা তৃণমূল পর্যায়ে বিজ্ঞানচর্চা ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close