শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নন্দকুজা নদী রক্ষার দাবিতে মানববন্ধন
নাটোর (গুরুদাসপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:১২ পিএম

দখল, দূষণ এবং অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলে নদীর নাব্যতা সংকট সৃষ্টির প্রতিবাদে নাটোরে কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে গুরুদাসপুর উপজেলার ঐতিহ্যবাহী নন্দকুজা নদীর পাড়ে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সিনিয়র সাংবাদিক এম এম আলী আক্কাস, অ্যাডভোকেট রাশিদুল ইসলাম, পরিবেশকর্মী রাকিবুল ইসলাম, আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম, ইমাম হাসান পিন্টুসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার মধ্য দিয়ে নন্দকুজা নদী বয়ে গেছে। পূর্বের দখল ও দূষণের সঙ্গে যুক্ত হয়েছে পৌর এলাকার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। নদীর পাড়ে বর্জ্য ফেলার কারণে ধীরে ধীরে নদীটি সংকুচিত হয়ে পড়ছে।

এছাড়াও এই জেলার মধ্য দিয়ে নারদ, বড়াল ও আত্রাইসহ বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে। এক সময় এসব নদীপথে নৌকা ও জাহাজ চলাচলের মাধ্যমে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। একই সঙ্গে নদীগুলো ছিল দেশীয় মাছের অভয়ারণ্য।

কালের বিবর্তনে দখল, দূষণ এবং অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে নদীগুলো এখন মৃতপ্রায় হয়ে পড়েছে। তাই দ্রুত নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নন্দকুজা   নদী   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close